‘ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও জনগণ সরিয়ে দেবে’

অনলাইন ডেস্ক

রাজনীতি

সরকারের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ আওয়ামী লীগের শাসন প্রত্যাখ্যান

2026-07-25T21:11:49+00:00
2026-07-25T21:11:49+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
রাজনীতি
‘ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও জনগণ সরিয়ে দেবে’
অনলাইন ডেস্ক
শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:১১ পিএম 
সংগৃহীত ছবি
সরকারের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ আওয়ামী লীগের শাসন প্রত্যাখ্যান করেছে। বর্তমান সরকারও যদি একই পথে হাঁটে এবং ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে, তাহলে জনগণ তাদেরও ক্ষমতা থেকে সরিয়ে দেবে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্টদের বিচারের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের একটি অভিন্ন দাবি তিনি শুনেছেন—গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। তার ভাষ্য, জনগণ পরিবর্তন ও সংস্কারের পক্ষে রায় দিয়েছে এবং সেই প্রত্যাশা পূরণে আর কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার আওয়ামী লীগের শাসনামলের মতোই দলীয়করণ ও দুর্নীতির পথে হাঁটছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করলে তাদেরও কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে।

জামায়াত আমির আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে না। ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলন লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত চলবে বলেও ঘোষণা দেন তিনি।

তিনি নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজন হলে ঢাকামুখী কর্মসূচির ডাক দেওয়া হবে এবং ঘরে ঘরে আন্দোলনের প্রস্তুতি গড়ে তুলতে হবে।

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের সভাপতিত্বে সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: