সাহাবুদ্দিনের ‘সেফ এক্সিট’ নয়, বিচার দাবি এনসিপির

রাজনীতি

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর

2026-07-24T21:21:52+00:00
2026-07-24T21:21:52+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
রাজনীতি
সাহাবুদ্দিনের ‘সেফ এক্সিট’ নয়, বিচার দাবি এনসিপির
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:২১ পিএম 
সংগৃহীত ছবি
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন এমনভাবে অসুস্থতার বিষয়টি তুলে ধরেছেন, যাতে তাকে ‘সেফ এক্সিট’ দেওয়ার সুযোগ তৈরি হয়। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণহত্যার পরও যদি মো. সাহাবুদ্দিন কোনো ধরনের ছাড় পান, তাহলে বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হবে। তাই তাকে গ্রেপ্তারের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করার দাবি জানান তিনি।

সাবেক রাষ্ট্রপতিকে ‘ফ্যাসিবাদের দোসর’ উল্লেখ করে আখতার হোসেন বলেন, তিনি যদি বিচারের মুখোমুখি না হন, তাহলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ দেওয়া মানুষের বিচার অপূর্ণ থেকে যাবে।

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদে থাকার কারণে এতদিন হয়তো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে পদত্যাগের পর তার আর কোনো আইনগত দায়মুক্তি নেই। তাই তাকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত।


  বিষয়:   এনসিপি  মো. সাহাবুদ্দিন  গ্রেফতারের দাবি  আখতার হোসেন  রাষ্ট্রপতির পদত্যাগ 


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: