এলেঙ্গা বাসস্ট্যান্ডে গ্যাস লাইনে লিকেজ, আতঙ্ক

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা

সারাদেশ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় গ্যাস সঞ্চালন লাইনে লিকেজের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার

2026-07-28T18:58:29+00:00
2026-07-28T18:58:29+00:00
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ
এলেঙ্গা বাসস্ট্যান্ডে গ্যাস লাইনে লিকেজ, আতঙ্ক
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় গ্যাস সঞ্চালন লাইনে লিকেজের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে বাসস্ট্যান্ড এলাকার একটি গ্যাস সঞ্চালন লাইনে লিকেজ দেখা দিলে সেখান থেকে গ্যাস নির্গত হতে থাকে। খবর পেয়ে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও যাত্রীদের মধ্যে বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে গ্যাস বের হতে থাকায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত লিকেজ মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। অল্প সময়ের মধ্যেই গ্যাস নির্গমন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভয়ের কোনো কারণ নেই।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং দ্রুত লিকেজ নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: