পরিবারের সবাই বিদেশে, গ্রামের বাড়িতে মিলল নিঃসঙ্গ বৃদ্ধের গলিত লাশ

অনলাইন ডেস্ক

সারাদেশ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া গ্রামে একা বসবাসকারী আবদুর রহমানের গলিত মরদেহ তার নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

2026-07-28T17:39:51+00:00
2026-07-28T17:40:25+00:00
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ
পরিবারের সবাই বিদেশে, গ্রামের বাড়িতে মিলল নিঃসঙ্গ বৃদ্ধের গলিত লাশ
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:৩৯ পিএম  আপডেট: ২৮.০৭.২০২৬ ৫:৪০ পিএম
সংগৃহীত ছবি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া গ্রামে একা বসবাসকারী আবদুর রহমানের গলিত মরদেহ তার নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। তার স্ত্রী ও তিন ছেলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকেন। কয়েক দিন ধরে তার সঙ্গে যোগাযোগ না হওয়ায় পরিবারের সদস্যরা খোঁজ নিতে বলেন। পরে সোমবার বিকেলে বাড়িতে গিয়ে স্বজনরা দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহায়তায় দরজা খুলে খাটের ওপর তার মরদেহ পাওয়া যায়।

জানা গেছে, আবদুর রহমান দীর্ঘদিন দুবাইয়ে ছিলেন। প্রায় দেড় বছর আগে দেশে ফিরে গ্রামের বাড়িতে একাই বসবাস শুরু করেন। নিজের দৈনন্দিন কাজ নিজেই করতেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার গ্রামের একটি চায়ের দোকানে তাকে সর্বশেষ দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তার মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় পড়ে থাকায় মরদেহে পচন ধরে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে অসুস্থতা বা স্ট্রোকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুতে তার এক ছেলের বিয়ে হয়। বিয়ের পর পরিবারের সদস্যরা আবার দুবাইয়ে ফিরে যান। এরপর থেকে আবদুর রহমান একাই বাড়িতে থাকতেন। মাঝে মধ্যে তার পুত্রবধূ এসে খোঁজখবর নিতেন।


  বিষয়:   চন্দনাইশ  আবদুর রহমান  গলিত মরদেহ  প্রবাসী পরিবার  রহস্যজনক মৃত্যু  চট্টগ্রাম পুলিশ 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: