পীরগঞ্জে কোরিয়ান স্বেচ্ছাসেবকদের ব্যতিক্রমী উদ্যোগ, বিনামূল্যে চুল কেটে-রং করে সেবা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবদদাতা

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানবিক সেবার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দক্ষিণ কোরিয়া থেকে আসা একদল স্বেচ্ছাসেবক। স্থানীয় শিশু, কিশোর, যুবক ও বয়স্কদের

2026-07-28T18:13:48+00:00
2026-07-28T18:13:48+00:00
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ
পীরগঞ্জে কোরিয়ান স্বেচ্ছাসেবকদের ব্যতিক্রমী উদ্যোগ, বিনামূল্যে চুল কেটে-রং করে সেবা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবদদাতা
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:১৩ পিএম 
ছবি ভোরের ডাক
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানবিক সেবার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দক্ষিণ কোরিয়া থেকে আসা একদল স্বেচ্ছাসেবক। স্থানীয় শিশু, কিশোর, যুবক ও বয়স্কদের বিনামূল্যে চুল কেটে এবং চুলে রং করে দিয়ে তারা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।

সোমবার উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর প্রেসবিটারিয়ান চার্চ মিশনে দিনব্যাপী এ সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। চুল কাটা ও পরিচর্যার পাশাপাশি শিশুদের নিয়ে নাচ-গান এবং শুকনো খাবার বিতরণও করেন কোরিয়ান স্বেচ্ছাসেবকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান রনজিৎ কুমার রায়, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, নিয়ামতপুর মিশনের পরিচালক বিষ্ণুপদ রায়, ইউপি সদস্য শাহাজান আলী, চার্চের সম্পাদক বিপুল চন্দ্র রায়, চার্চের সদস্য সুবাস চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

চুল কাটা কার্যক্রম পরিচালনা করেন দক্ষিণ কোরিয়ার দক্ষ হেয়ার স্টাইলিস্ট হান দক-জিন, ই ইউ জু ও সন সেউং-হি এবং তাদের সহকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোরিয়ান স্বেচ্ছাসেবকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে স্থানীয় মানুষের সেবা দেন। বিশেষ করে শিশু ও প্রবীণদের প্রতি তাদের আন্তরিক আচরণ সবার মন জয় করেছে।

সেবা নিতে আসা কয়েকজন বলেন, বিদেশ থেকে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নিজ হাতে সেবা দেওয়ার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অনুপ্রেরণাদায়ক।

স্থানীয় বাসিন্দা সুবাস চন্দ্র রায় বলেন, বিদেশি অতিথিরা হাসিমুখে আমাদের চুল কেটে দিয়েছেন। তাদের আন্তরিকতা ও ভালোবাসা আমরা দীর্ঘদিন মনে রাখব।

বাংলাদেশ প্রেসবিটারিয়ান চার্চের প্রতিষ্ঠাতা রেভারেন্ড যোহন লী বলেন, মানুষের মাঝে ভালোবাসা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেন তিনি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: