চট্টগ্রামে ৭ বছরের শিশুকে হত্যা: ১০ বছর পর আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় সাত বছরের শিশু মো. মাহফুজকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা মামলায় আল আমিন (৪৪) নামে এক আসামিকে

2026-07-28T18:24:46+00:00
2026-07-28T18:24:46+00:00
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে ৭ বছরের শিশুকে হত্যা: ১০ বছর পর আসামির মৃত্যুদণ্ড
চট্টগ্রাম ব্যুরো
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:২৪ পিএম 
প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় সাত বছরের শিশু মো. মাহফুজকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা মামলায় আল আমিন (৪৪) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং লাশ গুমের চেষ্টার অপরাধে আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আল আমিন কিশোরগঞ্জ জেলার নিকলী থানার কারপাশা পুতিহারা এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম নগরের হালিশহর থানার গলিঢিপাপাড়া টোল রোড এলাকায় পূর্বপরিকল্পিতভাবে শিশু মাহফুজকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে হত্যার ঘটনা গোপন করতে তার মরদেহ পাশের বেড়িবাঁধসংলগ্ন খালে ফেলে দেওয়া হয়।

ঘটনার পর নিহত শিশুর বাবা মো. মাহাবুব হালিশহর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে ২০১৭ সালের ২৭ এপ্রিল আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়।

আদালতের বেঞ্চ সহকারী মো. শহীদুল ইসলাম জানান, মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আল আমিনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। এছাড়া দণ্ডবিধির ২০১ ধারায় অপরাধের আলামত গোপন এবং মরদেহ সরিয়ে ফেলার দায়ে তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: