টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছে। মাসজুড়ে দুই দফায় এমন সুযোগ মিলবে। তবে

2026-07-27T21:07:19+00:00
2026-07-27T21:07:19+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
জাতীয়
টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:০৭ পিএম 
সংগৃহীত ছবি
আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছে। মাসজুড়ে দুই দফায় এমন সুযোগ মিলবে। তবে এর জন্য মাঝের কর্মদিবসে এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে হবে।

ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, প্রথম দফায় ৫ আগস্ট বুধবার জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এরপর ৬ আগস্ট বৃহস্পতিবার এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ উপভোগ করা যাবে।

দ্বিতীয় দফায় ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি পালন করা হয়। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, ইন্টারনেটসহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন।

এ ছাড়া ব্যাংক ও আদালতের ছুটির বিষয়ে যথাক্রমে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট পৃথকভাবে সিদ্ধান্ত নেবে।




  বিষয়:   আগস্টের ছুটি  সরকারি চাকরিজীবী  টানা ছুটি  জুলাই গণ-অভ্যুত্থান দিবস  ঈদে মিলাদুন্নবী 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: