এক বছর পর র‍্যাবের হাতে আরও এক আসামি গ্রেপ্তার

এম এ রাজা, হবিগঞ্জ

সারাদেশ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় প্রেমঘটিত বিরোধের জেরে সংঘটিত বহুল আলোচিত সাদেকুজ্জামান চৌধুরী হত্যা মামলার আরও এক আসামিকে প্রায় এক বছর পর

2026-07-26T11:23:01+00:00
2026-07-26T11:23:01+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
প্রেমঘটিত বিরোধে হত্যাকাণ্ড
এক বছর পর র‍্যাবের হাতে আরও এক আসামি গ্রেপ্তার
এম এ রাজা, হবিগঞ্জ
রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১১:২৩ এএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় প্রেমঘটিত বিরোধের জেরে সংঘটিত বহুল আলোচিত সাদেকুজ্জামান চৌধুরী হত্যা মামলার আরও এক আসামিকে প্রায় এক বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। 

শনিবার (২৫ জুলাই) সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফরকান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯ জানায়, গ্রেপ্তারকৃত আসামি হলেন আমির হামজা (২০)। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বলাকিপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত ৪ নম্বর আসামি।

র‍্যাব সূত্রে জানা যায়, নিহত সাদেকুজ্জামান চৌধুরী বানিয়াচং উপজেলার কাগাপাশা এলাকার বাসিন্দা ছিলেন। তার ভাই এনায়েত চৌধুরীর সঙ্গে অভিযুক্ত পক্ষের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের অমতে তারা বিয়ে করলে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে ২০২৫ সালের ২২ অক্টোবর বিকেলে বলাকিপুর এলাকায় সাদেকুজ্জামানের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-৩ (হবিগঞ্জ ক্যাম্প) এবং সিপিএসসি, সিলেটের একটি যৌথ দল শনিবার বিকেলে অভিযান চালিয়ে পলাতক এ আসামিকে গ্রেপ্তার করে।

র‍্যাব আরও জানায়, এর আগে ২০২৫ সালের ১২ নভেম্বর একই মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামিকেও গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ গ্রেপ্তারকৃত আমির হামজাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: