ডিমলায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

সারাদেশ

নীলফামারীর ডিমলায় বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী মাদক ব্যবসা করায় ১০৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।শনিবার

2026-07-26T10:56:28+00:00
2026-07-26T10:56:28+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
ডিমলায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১০:৫৬ এএম 
সংগৃহীত ছবি
নীলফামারীর ডিমলায় বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী মাদক ব্যবসা করায় ১০৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। 

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাবুর হাট হোলারজুম্মা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ডোমার উপজেলার কৃষি কলেজ পাড়া এলাকার  সবুজ রহমান (৩১) ও তার স্ত্রী জিবন্নাহার বিথী (২৫) এবং একই উপজেলার মেলাপাঙ্গা এলাকার মৃত ময়নুল ইসলামের ছেলে  সহিদুল ইসলাম (৩৪)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে জিবন্নাহার বিথী ও সবুজ দম্পতি ডিমলা উপজেলা সদরের সীমা সিনেমা হলের হোলারজুম্মা নামক এলাকার বাসিন্দা বিউটি বেগমের বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। সেখানে তারা মাদক ব্যবসা করতে থাকে । 

শনিবার সন্ধ্যার দিকে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই ভাড়া বাসায় অভিযান চালায়। 

পরে বাসা তল্লাশি করে তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করে ব্যবসার সাথে জড়িত স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করা করে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: