মৃত্যুকে হারিয়ে ফিরলেন বাবা-ছেলে, ৩৬ দিন সাগরে বেঁচে ছিলেন কাঁচা মাছ খেয়ে

অনলাইন ডেস্ক

সারাদেশ

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারে ভেসে থাকার পর মহেশখালী উপকূল থেকে উদ্ধার হওয়া শ্রীলঙ্কার দুই জেলে এখন পুলিশের

2026-07-26T16:48:22+00:00
2026-07-26T16:48:22+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
মৃত্যুকে হারিয়ে ফিরলেন বাবা-ছেলে, ৩৬ দিন সাগরে বেঁচে ছিলেন কাঁচা মাছ খেয়ে
অনলাইন ডেস্ক
রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৪:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারে ভেসে থাকার পর মহেশখালী উপকূল থেকে উদ্ধার হওয়া শ্রীলঙ্কার দুই জেলে এখন পুলিশের হেফাজতে রয়েছেন। উদ্ধার হওয়া বাবা-ছেলে ২৯ দিন কাঁচা মাছ ও বড়শির টোপ হিসেবে রাখা খাবার খেয়ে জীবিত ছিলেন বলে জানিয়েছেন। প্রশাসন তাঁদের দেশে ফেরানোর বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।

মহেশখালী থানা-পুলিশ জানায়, শনিবার রাতে উদ্ধার হওয়া দুই জেলেকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাঁরা হলেন শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার বাসিন্দা এস এইচ চামিন্দা ও তাঁর ছেলে সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং।

এর আগে শুক্রবার রাতে স্থানীয় জেলে জিয়াউর রহমান ও তাঁর সহযোগীরা বঙ্গোপসাগরের মহেশখালী উপকূলের কাছে ইঞ্জিন বিকল অবস্থায় ভাসতে থাকা একটি ছোট ট্রলার থেকে তাঁদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন। পরে তাঁরা কুতুবজোম ইউনিয়নে জিয়াউর রহমানের বাড়িতে আশ্রয়ে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩৬ দিন আগে চার জেলে শ্রীলঙ্কার উপকূল থেকে মাছ ধরতে সাগরে যান। বৈরী আবহাওয়ায় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি ভেসে যেতে থাকে। তিন দিন পর অন্য একটি নৌকার সহায়তায় দুই জেলে ফিরে গেলেও ট্রলারটি নিজেদের হওয়ায় বাবা-ছেলে সেটিতেই থেকে যান।

পথিমধ্যে মিয়ানমারের কিছু লোক তাঁদের ট্রলারে উঠে দুরবিন, ক্যামেরাসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয় বলেও জানিয়েছেন তাঁরা। যাত্রার সাত দিন পর মজুত খাবার শেষ হয়ে গেলে পরবর্তী ২৯ দিন সমুদ্র থেকে ধরা কাঁচা মাছ ও বড়শির টোপ হিসেবে রাখা খাবার খেয়ে বেঁচে ছিলেন।

উদ্ধারকারী জেলে জিয়াউর রহমান বলেন, গভীর সাগর থেকে ফেরার পথে তাঁরা ভাসমান ট্রলারটি দেখতে পান। কাছে গিয়ে দেখেন, দুই ব্যক্তি চরম দুর্বল অবস্থায় পড়ে আছেন এবং তাঁদের একজনের শারীরিক অবস্থা খুবই খারাপ। মানবিক কারণে তাঁদের উদ্ধার করে নিজেদের ট্রলারে তুলে নেওয়া হয় এবং অচল ট্রলারটি রশি দিয়ে বেঁধে মহেশখালীতে আনা হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান বলেন, দুই বিদেশি নাগরিকের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের দেশে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে তাঁদের ট্রলারটিও জব্দ করা হয়েছে।

ভাষাগত জটিলতা কাটাতে দুবাইপ্রবাসী এক দোভাষীর সহায়তায় দুই জেলের পরিচয় ও ঘটনার বিস্তারিত নিশ্চিত করা হয়েছে। উদ্ধার হওয়া বাবা-ছেলে দ্রুত নিজ দেশে ফিরতে চান এবং তাঁদের ট্রলারটিও সঙ্গে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: