ঘরে ঢুকে কৃষককে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক

সারাদেশ

নেত্রকোনা সদর উপজেলায় নিজ ঘরে ঢুকে মাহফুল মিয়া (৩৫) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৬ জুলাই)

2026-07-26T16:54:48+00:00
2026-07-26T16:54:48+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
ঘরে ঢুকে কৃষককে গলা কেটে হত্যা
অনলাইন ডেস্ক
রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৪:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
নেত্রকোনা সদর উপজেলায় নিজ ঘরে ঢুকে মাহফুল মিয়া (৩৫) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৬ জুলাই) সকালে কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুয়ানী দুধকুড়া পশ্চিমপাড়া এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় সন্দেহভাজন এক প্রতিবেশী ও তার পরিবারের সদস্যরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে খাবার খেয়ে মাহফুল মিয়া নিজ ঘরে একাই ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, রাত ১২টা থেকে ভোর পৌনে ৫টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে। ভোরে মাহফুলের মা ঘরের দরজা খোলা দেখে টর্চের আলো ফেলে বিছানায় ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাশিয়া ফান্নানা, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল খায়েরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, নিহত মাহফুল মিয়ার সঙ্গে প্রতিবেশী শফিকুল ইসলামের দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে সেই বিরোধকে হত্যার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে, ঘটনার পর থেকে সন্দেহভাজন শফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। তাদের খুঁজতে অভিযান চালাচ্ছে পুলিশ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: