দেবেন্দ্র কলেজের নবীনবরণে মন্ত্রী: দেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে

অনলাইন ডেস্ক

সারাদেশ

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও

2026-07-26T16:29:55+00:00
2026-07-26T16:29:55+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
দেবেন্দ্র কলেজের নবীনবরণে মন্ত্রী: দেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে
অনলাইন ডেস্ক
রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৪:২৯ পিএম 
সংগৃহীত ছবি
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি। এ সময় তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

রবিবার (২৬ জুলাই) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকারি দেবেন্দ্র কলেজ দীর্ঘ ৮৪ বছর ধরে শিক্ষা বিস্তারের মাধ্যমে দেশের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করে আসছে। তিনি বলেন, এ কলেজের শিক্ষার্থী ছিলেন ভাষাসৈনিক রফিকউদ্দিন আহমেদ। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনসহ বিভিন্ন গণ-আন্দোলন ও জাতীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে এ প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল অবদান রয়েছে।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেম ও দেশ গঠনের যে আদর্শ রেখে গেছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুসরণীয়। তিনি নবীন শিক্ষার্থীদের দেশকে ভালোবাসার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আফরোজা খানম বলেন, ‘আমি এসেছি আপনাদের সেবা করার জন্য। আপনাদের ভালোবাসা পেয়েছি আমি। আমার বাবাপর আদর্শ অনুসরণ করে মানিকগঞ্জে শিক্ষার প্রসারসহ সব ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আপনাদের ভালোবাসার ঋণ পরিশোধ করতে চাই।’ এসময় তিনি উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন।

এর আগে মন্ত্রী সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে ‘শহীদ জিয়া’, ‘মুক্তিযুদ্ধ’ এবং ‘জুলাই স্মৃতি কর্নার’-এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


  বিষয়:   দেবেন্দ্র কলেজ  নবীনবরণে মন্ত্রী  দেশ গঠন  তরুণদের এগিয়ে  আসতে হবে 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: