নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিনটি কারখানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন বিএসটিআই। রবিবার (২৬ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে তারাব পৌরসভার রূপসী,তারাব ও ভুলতা এলাকায় এ অভিযান পরিচালনা করেন তারা।
এসময় এসিআই গোডরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড ও আফতাব ফিড প্রোডাক্ট লিমিটেডকে ৪ লাখ করে ৮ লাখ এবং জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেডকে ২ লাখ টাকাসহ ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার বলেন, রূপগঞ্জ উপজেলার ভুলতা, তারাব পৌরসভার রূপসী ও তারাব এলাকায় এসিআই গোডরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড, জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেড,আফতাব ফিড প্রডাক্ট লিমিটেড নামে তিনটি কারখানায় পন্যের বিএসটিআইয়ের গুণগত মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পণ্য উৎপাদন বিক্রিসহ নানা অপরাধে অভিযান পরিচালনা করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক রাকিবুল আলম, ফিল্ড অফিসার রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার রাসেদ আল মামুন,পরিদর্শক হাফিজুর রহমান প্রমুখ।