সখীপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সারাদেশ

টাঙ্গাইলের সখীপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান (২৯) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হাসান উপজেলার

2026-07-25T21:05:14+00:00
2026-07-25T21:05:14+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
সখীপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক গ্রেপ্তার
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:০৫ পিএম 
প্রতীকী ছবি
টাঙ্গাইলের সখীপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান (২৯) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হাসান উপজেলার কাহারতা গ্রামের সোনা মিয়ার ছেলে। শনিবার (২৫ জুলাই) দুপুরে সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশে সোপর্দ করার আগে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়।

শিশুটির পরিবারের অভিযোগ, শনিবার দুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী ও পরিচিত ‘চাচা’ পরিচয়ে হাসান তাকে আদর করার কথা বলে নিজের ঘরে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি ব্যথা অনুভব করলে অভিযুক্ত তার শরীরে তেল লাগিয়ে দেয় বলে পরিবারের দাবি। পরে শিশুটি বাড়ি ফিরে মাকে ঘটনাটি জানায়।

ঘটনার কথা জানার পর শিশুটির মা ও স্বজনরা অভিযুক্তের পরিবারের কাছে অভিযোগ করতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে হাসানকে আটক করে গণপিটুনি দেয় এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে সখীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। শিশুটির  চিকিৎসার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: