পটিয়ার পাহাড়ে ডিবির অভিযানে গ্রেপ্তার ২, বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক

2026-07-25T15:58:38+00:00
2026-07-25T16:02:29+00:00
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ
পটিয়ার পাহাড়ে ডিবির অভিযানে গ্রেপ্তার ২, বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৩:৫৮ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ৪:০২ পিএম
সংগৃহীত ছবি
চট্টগ্রামের পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়া এলাকার মো. দেলোয়ার হোসেন (৫৪) ও মো. মহসিন (৩৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। দুর্গম ভূপ্রকৃতি এবং সম্ভাব্য সশস্ত্র প্রতিরোধের আশঙ্কা থাকা সত্ত্বেও অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইন্নারপাড়ায় দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় খাটের নিচে লুকিয়ে রাখা ছয়টি কিরিচ, পাঁচটি রামদা, একটি দা, একটি লোহা কাটার যন্ত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তীতে কেলিশহর ইউনিয়নের ছাতিভাঙ্গা এলাকার আফছারের গাছবাগানে অভিযান চালিয়ে গোপনে মজুত রাখা দুটি একনলা বন্দুক ও দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করে ডিবি।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলো অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। তবে অস্ত্রগুলোর প্রকৃত মালিকানা, উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, "অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। দুর্গম এলাকাগুলোতেও গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।"

তিনি আরও জানান, গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত সম্ভাব্য সহযোগীদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: