জনগণের প্রত্যাশা বুঝতে ব্যর্থ সরকার, জুলাই সনদে অনীহা: চরমোনাই পীর

অনলাইন ডেস্ক

রাজনীতি

জুলাই-পরবর্তী সময়ে জনগণ যাদের হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দিয়েছে, তারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা প্রমাণ

2026-07-24T17:28:09+00:00
2026-07-24T17:28:09+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
রাজনীতি
জনগণের প্রত্যাশা বুঝতে ব্যর্থ সরকার, জুলাই সনদে অনীহা: চরমোনাই পীর
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৫:২৮ পিএম 
জনগণের প্রত্যাশা বুঝতে ব্যর্থ সরকার, জুলাই সনদে অনীহা: চরমোনাই পীর
জুলাই-পরবর্তী সময়ে জনগণ যাদের হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দিয়েছে, তারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা প্রমাণ করে, তারা জনগণের মনোভাব বা ‘পালস’ বুঝতে ব্যর্থ হয়েছে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, একটি জাতির উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে হলে সৎ নেতৃত্ব ও সঠিক নীতির সমন্বয় প্রয়োজন। দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের মতো সামাজিক ব্যাধি দূর করতে ইসলামের আদর্শের বিকল্প নেই বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, শুধু ইসলামের নাম ব্যবহার করলেই কেউ ইসলামী আদর্শের অনুসারী হয়ে যায় না। ইসলামের নামে অনৈতিকতা, বিশৃঙ্খলা ও প্রতারণা চালানো হলে তা ইসলামকে কলঙ্কিত করে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকার যদি চাঁদাবাজি ও দুর্নীতি দমনে ব্যর্থ হয়, তবে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। তিনি অভিযোগ করেন, সরকার এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বিভিন্ন শিল্পকারখানা বন্ধ হয়ে কর্মসংস্থান সংকুচিত হচ্ছে।

তিনি আরও দাবি করেন, বর্তমান সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা অনুপস্থিত এবং বিরোধী দলগুলো জনগণের স্বার্থে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সহকারী মহাসচিব আহমাদ আব্দুল কাইয়ুম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা হাম্মাদ বিন মোশাররফ এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: