চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির বিশাল কোরাল, দেখতে উৎসুক জনতার ভিড়

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা হয়েছে ১৫৫ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ। সচরাচর এত বড়

2026-07-23T20:52:32+00:00
2026-07-23T20:52:32+00:00
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির বিশাল কোরাল, দেখতে উৎসুক জনতার ভিড়
চট্টগ্রাম সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:৫২ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা হয়েছে ১৫৫ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ। সচরাচর এত বড় কোরাল মাছ দেখা যায় না বলে সেটি দেখতে বাজারে ভিড় করছেন ক্রেতা, ব্যবসায়ী ও উৎসুক মানুষ। অনেকে মাছটির সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সুন্দরবন উপকূলসংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে মাছটি চট্টগ্রামে আনা হয়। প্রায় ছয় ফুট লম্বা মাছটি সতেজ রাখতে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। বাজারে আনার পর থেকেই এটি ঘিরে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

মাছটির বিক্রেতা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সুন্দরবন উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারের জালে কোরালটি ধরা পড়ে। বিশাল আকৃতির হওয়ায় ট্রলার থেকে ক্রেনের সাহায্যে সেটি পিকআপ ভ্যানে তোলা হয়। পরে কাজীর দেউড়ি মাছ বাজারে এনে ১২ থেকে ১৫ জনের একটি দল পিকআপ থেকে মাছটি নামিয়ে দোকানে তোলে।

তিনি আরও জানান, মাছটির প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। আগামী শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মাছটি কেটে খুচরা বিক্রি করা হবে।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, কোরাল বাংলাদেশের অন্যতম মূল্যবান সামুদ্রিক মাছ এবং এর কয়েকটি প্রজাতি রয়েছে। ছবি দেখে এটি কোরাল শ্রেণির মাছ বলেই প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। স্থানীয়ভাবে অনেকেই এ ধরনের মাছকে ‘কৈ কোরাল’ নামে চেনেন। তবে পরীক্ষাগারে পরীক্ষা ছাড়া এর সুনির্দিষ্ট বৈজ্ঞানিক পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়।

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাছটির শরীর চ্যাপ্টা ও কিছুটা গোলাকার। পিঠের ও পেছনের পাখনা লেজ পর্যন্ত বিস্তৃত থাকায় দূর থেকে দেখতে তিনটি লেজ রয়েছে বলে মনে হয়। এ ছাড়া শরীরজুড়ে থাকা বাদামি ছোপও ‘কৈ কোরাল’ প্রজাতির বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: