কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা

সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) বছর নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার

2026-07-23T18:37:04+00:00
2026-07-23T18:37:04+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬:৩৭ পিএম 
নূর মোহাম্মদ হাওলাদার। ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) বছর নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) শিশুর মা খাদিজা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে ওইদিনই সন্ধ্যার পরে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সরেজমিনে গেলে স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ৭ জুলাই দুপুরে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের পূর্ব নতুনপাড়া এলাকায় নিজ বাড়িতে ছোট ভাইকে নিয়ে অবস্থান করছিল শিশুটি। এসময় তার মা জরুরি কাজে এবং বাবা জীবিকার প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে নূর মোহাম্মদ হাওলাদার ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় লোকজন আসতে দেখে সে পালিয়ে যায়।

পরিবারের সদস্যদের দাবি, সামাজিক লজ্জা ও স্থানীয়ভাবে সমাধানের আশায় তারা তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ করেননি। স্থানীয়ভাবে সুবিচার না পেয়ে বুধবার শিশুটির মা থানায় লিখিত অভিযোগ করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামি নুর মোহাম্মদকে কলাপাড়া আদলতে সোপর্দ করা হয়। 


  বিষয়:   কলাপাড়া  শিশুকে ধর্ষণচেষ্টা  বৃদ্ধ গ্রেপ্তার 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: