বগুড়ায় সন্ত্রাসী হামলায় অস্ত্র মামলার আসামি সাগর খুন

বগুড়া জেলা সংবাদদাতা

সারাদেশ

বগুড়ায় বাড়িতে ঢুকে সন্ত্রাসী হামলা ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আতিকুর রহমান সাগর মন্ডল (২৬) সাবেক ছাত্রদল নেতা বলে

2026-07-23T18:02:58+00:00
2026-07-23T18:02:58+00:00
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ
বগুড়ায় সন্ত্রাসী হামলায় অস্ত্র মামলার আসামি সাগর খুন
বগুড়া জেলা সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬:০২ পিএম 
আতিকুর রহমান সাগর মন্ডল
বগুড়ায় বাড়িতে ঢুকে সন্ত্রাসী হামলা ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আতিকুর রহমান সাগর মন্ডল (২৬) সাবেক ছাত্রদল নেতা বলে জানা গেছে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে হাফডজন মামলার তথ্য জানিয়েছে পুলিশ। 

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি এলাকায় নৃশংস হত্যাকাণ্ড ঘটে। হামলায় জড়িত সন্দেহে শাপলা খাতুন নামের এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত সাগর মন্ডল সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবারিয়া গ্রামের শাহাদাত মন্ডলের ছেলে। তিনি শাখারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন।

পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে সাগর মন্ডলের বিরোধ চলছিল। নিরাপত্তার স্বার্থে স্ত্রী মারজিয়া খাতুনকে নিয়ে শ্বশুরবাড়ি চালিতাবাড়ি গ্রামে বসবাস করতেন। বুধবার রাতে পরিবারের সদস্যরা ঘরে খাবার খাচ্ছিলেন। সাগর বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বাইরে হৈচৈ শুনে স্ত্রী মারজিয়া খাতুন ঘর থেকে বের হন। সাগরের জেঠাতো ভাই জেলহাসসহ ২০ থেকে ২৫ জনের একটি দল অতর্কিত হামলা করে। টিনের গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে সাগরকে এলোপাতাড়ি কুপিয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা।

একপর্যায়ে সাগর দৌড়ে পালানোর চেষ্টাকালে রাস্তায় লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের স্ত্রী মারজিয়া খাতুন বলেন, স্বামীকে বাঁচাতে চিৎকার শুরু করলে সন্ত্রাসীরা আমাকেও হুমকি দেয়। গুরুতর আহত অবস্থায় সাগরকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা পিছু নেয়। তারা মানিকচকের শাওনের বাড়ি পর্যন্ত আসে এবং ভয়ভীতি দেখায়। পরে প্রতিবেশীর বাড়ির গলি থেকে সাগরকে উদ্ধার করা হলেও অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়।

নিহতের মা সাজেদা বেগম বলেন, আমার ছেলেকে নির্মমভাবে আঘাত করে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় পানির জন্য ছটফট করলেও খুনিরা তাকে একফোঁটা পানিও দেয়নি। আমি এ হত্যার সুষ্ঠু বিচার চাই। 

এ প্রসঙ্গে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটেছে। হামলায় জড়িত থাকার সন্দেহে এক নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার নেপথ্যের রহস্য উন্মোচন করতে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে। নিহত সাগরের বিরুদ্ধে মাদক, অস্ত্র আইন, মারামারিসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে।



  বিষয়:   বগুড়া  সন্ত্রাসী হামলা  অস্ত্র মামলা  আসামি খুন 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: