অবশেষে ঢাকায় আতিফ আসলাম, অপেক্ষার অবসান

বিনোদন ডেস্ক

বিনোদন

বিতর্ক ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী অ্যাভিনিউতে অনুষ্ঠিতব্য

2026-07-23T17:14:31+00:00
2026-07-23T17:14:31+00:00
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
বিনোদন
অবশেষে ঢাকায় আতিফ আসলাম, অপেক্ষার অবসান
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:১৪ পিএম 
পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।
বিতর্ক ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী অ্যাভিনিউতে অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টে অংশ নিতেই বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে তিনি বাংলাদেশে আসেন। তার আগমনের মধ্য দিয়ে ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষারও অবসান হলো।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আতিফ আসলামের ঢাকার কনসার্ট বাতিল হতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে শুরু থেকেই আয়োজক প্রতিষ্ঠান এসব খবরকে ভিত্তিহীন বলে দাবি করে। অবশেষে শিল্পীর ঢাকা আগমনের মধ্য দিয়ে সেই জল্পনারও অবসান হয়েছে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার রাতেই রাজধানীর ৩০০ ফিট সড়কের মাদানী অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’-এ পারফর্ম করবেন তিনি।

আতিফ আসলাম দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। পাকিস্তানি সংগীতাঙ্গনের পাশাপাশি বলিউডের অসংখ্য ব্যবসাসফল ও শ্রোতাপ্রিয় গানে কণ্ঠ দিয়ে তিনি ভারত, বাংলাদেশসহ পুরো উপমহাদেশে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। তার গান ‘তেরে বিন’, ‘পেহলি নজর মে’, ‘তেরা হোনে লাগা হুঁ’, ‘জিনে লাগা হুঁ’সহ অসংখ্য গান এখনও শ্রোতাদের প্লেলিস্টে সমানভাবে জনপ্রিয়।

দীর্ঘদিন পর বাংলাদেশের মঞ্চে আতিফ আসলামের সরাসরি পরিবেশনা উপভোগের সুযোগ পাচ্ছেন তার ভক্তরা। এ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শকদের ঢাকায় আসার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আয়োজকরা।

আয়োজকদের প্রত্যাশা, হাজারো দর্শকের উপস্থিতিতে এই আয়োজন চলতি বছরের অন্যতম বড় ও আলোচিত সংগীতানুষ্ঠানে পরিণত হবে। কনসার্টের নিরাপত্তা, প্রবেশব্যবস্থা ও অন্যান্য প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: