আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে আলিয়া ভাট

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে অবশেষে প্রকাশ্যে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। রাজধানী দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে

2026-07-23T19:15:22+00:00
2026-07-23T19:15:22+00:00
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
বিনোদন
আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে আলিয়া ভাট
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭:১৫ পিএম 
সংগৃহীত ছবি
ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে অবশেষে প্রকাশ্যে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। রাজধানী দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। শিক্ষার্থীদের সাহস, ঐক্য ও ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে দেওয়া সেই পোস্ট প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভারতে নিট পরীক্ষাকে কেন্দ্র করে বিতর্ক এবং প্রশ্নফাঁসের অভিযোগের জেরে কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। সম্প্রতি ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনায় দেশজুড়ে সমালোচনা তৈরি হয়।

এমন পরিস্থিতিতে বুধবার গভীর রাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি পোস্ট শেয়ার করেন আলিয়া ভাট। সেখানে তিনি লেখেন, সাম্প্রতিক ঘটনাগুলো তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস, ধৈর্য এবং অধিকার আদায়ে তাদের অবিচল অবস্থান তাকে নতুন করে আশাবাদী করেছে।

আলিয়ার ভাষ্য, প্রতিটি শিক্ষার্থীর পেছনে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং বছরের পর বছর ধরে করা পরিশ্রম জড়িয়ে থাকে। তারা কেবল নিজেদের জন্য নয়, বরং একটি প্রজন্মের ভবিষ্যতের জন্যও কথা বলছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এই দৃঢ়তা আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে—যাদের হাতে দেশের ভবিষ্যৎ, আমরা কি সত্যিই তাদের কথা শুনছি? তাদের সাহস আমাদের আত্মসমালোচনারও সুযোগ করে দিয়েছে।

পোস্টের শেষাংশে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে সংহতি জানিয়ে আলিয়া লেখেন, এই সংহতি শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের দ্বারা। ভবিষ্যৎ তাদের হাতেই। জয় হিন্দ।

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই আলিয়ার অবস্থানকে সাহসী ও সময়োপযোগী বলে প্রশংসা করেছেন। আবার কেউ কেউ চলমান ইস্যুতে নীরব থাকা অন্যান্য বলিউড তারকাদের সঙ্গে তার অবস্থানের তুলনাও টেনেছেন।

উল্লেখ্য, শিক্ষার্থী আন্দোলন নিয়ে এতদিন বলিউডের অধিকাংশ তারকাই প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত ছিলেন। সম্প্রতি সালমান খানও আন্দোলনরত শিক্ষার্থীদের দুর্ভোগ নিয়ে বার্তা দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার শিক্ষার্থীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে আলোচনায় এলেন আলিয়া ভাট।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: