চায়না জালে আটকা ৭ ফুটের অজগর, বন বিভাগের উদ্ধার

নীলফামারী সংবাদদাতা

সারাদেশ

নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীতে মাছ ধরার জন্য পাতা চায়না জালে আটকা পড়েছে প্রায় সাত ফুট লম্বা একটি অজগর। পরে

2026-07-23T16:30:32+00:00
2026-07-23T16:30:32+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
চায়না জালে আটকা ৭ ফুটের অজগর, বন বিভাগের উদ্ধার
নীলফামারী সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৪:৩০ পিএম 
ছবি ভোরের ডাক
নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীতে মাছ ধরার জন্য পাতা চায়না জালে আটকা পড়েছে প্রায় সাত ফুট লম্বা একটি অজগর। পরে স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ বিজিবি ক্যাম্প-সংলগ্ন তিস্তা নদীতে জাল তুলতে গিয়ে স্থানীয় বাসিন্দা মশিয়ার রহমান দেখতে পান, একটি বড় অজগর জালে আটকা পড়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় জালসহ সাপটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে অজগরটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। পরে বিষয়টি বন বিভাগকে জানানো হলে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জেলা সামাজিক বন বিভাগ অজগরটি নিজেদের হেফাজতে নেয়।

জেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশি কান্ত মালাকার জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় সাত ফুট। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সাপটি রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: