সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচের কেজি ২০০ টাকা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

টানা বৃষ্টিপাতের প্রভাবে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কাঁচাবাজারগুলোতে বেড়েছে বিভিন্ন ধরনের সবজির দাম। হঠাৎ করে সবজির মূল্য বৃদ্ধি পাওয়ায় সবচেয়ে বেশি

2026-07-23T12:06:51+00:00
2026-07-23T12:06:51+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচের কেজি ২০০ টাকা
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২:০৬ পিএম 
সংগৃহীত ছবি
টানা বৃষ্টিপাতের প্রভাবে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কাঁচাবাজারগুলোতে বেড়েছে বিভিন্ন ধরনের সবজির দাম। হঠাৎ করে সবজির মূল্য বৃদ্ধি পাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।

বুধবার (২২ জুলাই) বিকালে কালিবাড়ী পৌর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজিই আগের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে।

বর্তমানে বাজারে প্রতি কেজি বেগুন ১০০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা, করলা ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ঝিংঙ্গা ৬০ টাকা, পটল ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, আলু ২৫ টাকা, কচু ৬০ টাকা, শশা ৮০ টাকা, পেপে ৩০ টাকা, আদা ১৬০ টাকা, রসুন ৮০ টাকা, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এবং কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

কাঁচাবাজারে আসা কয়েকজন ক্রেতা জানান, কয়েক দিনের ব্যবধানে সবজির দাম অনেক বেড়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি সবজির দামও বৃদ্ধি পাওয়ায় সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তারা দ্রুত বাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সবজি বিক্রেতারা জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে কৃষকরা ঠিকমতো জমি থেকে সবজি তুলতে পারছেন না। অনেক জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে এবং সরবরাহ বাড়লে সবজির দামও কমে আসবে বলে তারা আশা করছেন।

পলাশবাড়ী সবজি ক্রেতা সাংবাদিক পাপুল সরকার বলেন, বর্ষাকালে প্রতি বছরই সবজির বাজারে এমন অস্থিরতা দেখা যায়। তবে এবার কাঁচা মরিচসহ বেশ কয়েকটি সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে। বাজার তদারকি জোরদার এবং সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।


  বিষয়:   সবজির দাম  গাইবান্ধার পলাশবাড়ী  গাইবান্ধার পলাশবাড়ী  কাঁচা মরিচ 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: