‎ ‎পাইকগাছায় মাংস রান্না করতেই রং সবুজ, পানি কালো ‎

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাদেশ

পাইকগাছায় গরুর মাংসকে কেন্দ্র করে রহস্যজনক এক ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পাইকগাছা মাংস বাজার থেকে কেনা গরুর মাংস রান্না

2026-07-23T11:57:35+00:00
2026-07-23T11:57:35+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
‎ ‎পাইকগাছায় মাংস রান্না করতেই রং সবুজ, পানি কালো ‎
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৫৭ এএম 
সংগৃহীত ছবি
পাইকগাছায় গরুর মাংসকে কেন্দ্র করে রহস্যজনক এক ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পাইকগাছা মাংস বাজার থেকে কেনা গরুর মাংস রান্না করার মাত্র দুই মিনিটের মধ্যেই সবুজ বর্ণ ধারণ করে। একই সঙ্গে মাংস ধোয়ার সময় পানির রং কালচে হয়ে যাওয়ার ঘটনাও দেখা যায়।

‎জানা গেছে, পাইকগাছা মাংস বাজারের ব্যবসায়ী ইসমাইল কসাইয়ের কাছ থেকে ফ্রিজে সংরক্ষিত গরুর মাংস ক্রয় করেন মডার্ন বেকারির কর্মচারীরা। তারা পিকনিকের আয়োজনের জন্য মোট ৩ কেজি ৯০০ গ্রাম মাংস কিনেছিলেন।

‎মাংস রান্নার সময় অস্বাভাবিক এ পরিবর্তন দেখতে পেয়ে বিষয়টি দ্রুত স্থানীয়দের নজরে আসে। পরে মাংসটি পাইকগাছা থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে মাংসটি থানার হেফাজতে রয়েছে।

‎পৌর বাজারের মাংস বিক্রেতা ইসমাইল বলেন, আমি বুধবার সকালে আরো অনেকের কাছে মাংস বিক্রী করেছি কিন্ত মডার্ন বেকারির লোক ছাড়া অন্য কেহ এখনও এ পর্যন্ত কোন অভিযোগ করে নাই। আমি মাংসে কোন কিছু ব্যবহার করি নাই। আমি দীর্ঘ ১৫ বছর যাবৎ পৌর বাজারে সুনামের সহিত গরুর মাংস বিক্রী করে থাকি। আমার ধারনা মডার্ন বেকারিতে বিভিন্ন পণ্য ব্যবহারের সময় যে রং অথবা কেমিক্যাল ব্যবহার করে থাকে হয়ত ভূলবশতঃ গোস্ত রান্না করার সময়ে কোন কেমিক্যাল দেয়া হতে পারে যার কারনে গোস্তের রং সবুজ রং ধারন করতে পারে।
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। মাংসের নমুনা পরীক্ষাগারে (ল্যাব) পাঠানোর প্রক্রিয়া চলছে। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে ঠিক কী রাসায়নিক বিষক্রিয়া বা ভেজালের কারণে এমনটি ঘটেছে।

‎এদিকে, বাজারে নিম্নমানের কিংবা ক্ষতিকর রাসায়নিকযুক্ত মাংস বিক্রি হচ্ছে কি না, তা নিয়ে স্থানীয়দের মনে চরম ক্ষোভ ও ভীতির সৃষ্টি হয়েছে। দ্রুত ল্যাব পরীক্ষার মাধ্যমে রহস্যের আসল কারণ উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন  এলাকাবাসী।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: