গাজীপুরে ড্রেন নির্মাণে নয়ছয়, উন্নয়নের নামে বলির পাঁঠা জনগণ

গাজীপুর জেলা সংবাদদাতা

সারাদেশ

গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৭-এর কোনাবাড়ি অধীনস্থ পানি নিষ্কাশনের একটি নতুন ড্রেন নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও চরম অবহেলার অভিযোগ উঠেছে।

2026-07-27T12:32:07+00:00
2026-07-27T12:32:07+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
গাজীপুরে ড্রেন নির্মাণে নয়ছয়, উন্নয়নের নামে বলির পাঁঠা জনগণ
গাজীপুর জেলা সংবাদদাতা
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:৩২ পিএম 
সংগৃহীত ছবি
গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৭-এর কোনাবাড়ি অধীনস্থ পানি নিষ্কাশনের একটি নতুন ড্রেন নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও চরম অবহেলার অভিযোগ উঠেছে। নিয়মবহির্ভূত ড্রেন নির্মাণ ও অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে শিল্পাঞ্চলটির সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

সোমবার (২৭ জুলাই) সরেজমিনে গাজীপুর সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের জেলখানা রোড সংলগ্ন ডানোর গলিতে গিয়ে ড্রেন নির্মাণের এই চিত্র দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, অতি প্রয়োজনীয় এই ড্রেনেজ প্রকল্পের কাজ শুরু করা হয়েছে বর্ষা মৌসুমে, যা এমনিতেই এলাকাটির জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তৈরি পোশাক কারখানা অধ্যুষিত এই শিল্পাঞ্চল দিয়ে প্রতিদিন হাজার হাজার শ্রমিক ও সাধারণ মানুষ চলাচল করেন। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদা হয়ে পড়ায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিনের বঞ্চনা শেষে ড্রেনের কাজ শুরু হওয়ায় স্বস্থি ফেরার কথা থাকলেও, কর্তৃপক্ষের অবহেলা ও কাজে অনিয়মের কারণে হিতে বিপরীত হয়েছে।

ড্রেন নির্মাণের উদ্দেশ্যে খোঁড়াখুঁড়ির মাটি দূরে না ফেলে ঘটনাস্থলেই রেখে দেওয়া হয়েছে। ফলে স্তপীকৃত মাটির নিচে চাপা পড়েছে বেশ কয়েকটি স্থানীয় দোকানের শাটার। দোকান খুলতে না পেরে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

এক ব্যবসায়ী জানান, মাটির নিচে শাটার চাপা পড়ে থাকায় ব্যবসা পুরোপুরি বন্ধ। এভাবে এক-দুই মাস দোকান বন্ধ থাকলে আমরা মারাত্মক আর্থিক ক্ষতির শিকার হব। ঠিকাদার ও অঞ্চল-৭-এর কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

২১০ মিটারের এই ড্রেন নির্মাণে কাজের মান নিয়েও উঠেছে নানা অনিয়মের অভিযোগ। ওয়ার্ক অর্ডার অনুযায়ী ড্রেনের দুই পাশেই নতুন ইট দিয়ে বাউন্ডারি করার কথা। কিন্তু বাস্তবে দেখা গেছে, কর্তৃপক্ষ এক পাশের পুরোনো ড্রেনের প্রাচীর বহাল রেখে অন্য পাশে নতুন ইট বিছিয়ে জোড়াতালি দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ড্রেনের প্রস্থ ৩০ ইঞ্চি হওয়ার কথা থাকলেও বর্তমানে কাজ করা হচ্ছে মাত্র ২৭ ইঞ্চি।

এছাড়াও ড্রেনের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। রডের কোনো ব্যবহার নেই, রড ছাড়াই শুধু ইট দিয়ে (ব্রিকস ড্রেন) নিম্নমানের কাজ করা হচ্ছে। এতে ড্রেনটি বেশি দিন টিকবে না বলে আশঙ্কা করছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

এলাকাবাসীর দাবি, দ্রুত স্তপীকৃত মাটি সরিয়ে চলাচলের পথ সুগম করা হোক এবং শিডিউল অনুযায়ী মানসম্মত ড্রেন নির্মাণ নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন অবিলম্বে নজরদারি বৃদ্ধি করে।

ঠিকাদার মো. বিপ্লব জানান, পুরাতন ড্রেনের বাউন্ডারী রেখেই নতুন করে আরো একটি ড্রেন বাউন্ডারী করছি। এছাড়া সেখানে পুরাতন ড্রেনের বাউন্ডারী ভালো আছে সেখানে বাদ দিয়ে নতুন করে বাউন্ডারী করবো। তবে ওয়ার্ক অডারে এমন করে কাজ করার অনুমতি নেই। মাটি সরানোর বিষয়ে তিনি বলেন, জায়গা না থাকার কারণে মাটিগুলো সরানো যাচ্ছে না।   

গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী মো. মনির হোসাইন জানান, "পুরোনো ড্রেনের প্রাচীর যেখানে ভালো আছে, সেই ভালো অংশটি রেখে কাজ করা হবে। আর খোঁড়াখুঁড়ির স্তপীকৃত মাটি সরিয়ে নেওয়ার ব্যাপারে ঠিকাদারকে এখনই ফোন করে নির্দেশ দিচ্ছি।


  বিষয়:   গাজীপুর সিটি কর্পোরেশন  পানি নিষ্কাশন  ড্রেন নির্মাণ  অনিয়ম 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: