স্কুলশিক্ষিকাকে ফাঁসানোর অভিযোগ

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা

সারাদেশ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ভেকীপাড়া এলাকায় গভীর রাতে একটি বসতঘরে আগুন লেগে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।রোববার দিবাগত

2026-07-27T09:46:06+00:00
2026-07-27T09:46:06+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
স্কুলশিক্ষিকাকে ফাঁসানোর অভিযোগ
পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:৪৬ এএম 
সংগৃহীত ছবি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ভেকীপাড়া এলাকায় গভীর রাতে একটি বসতঘরে আগুন লেগে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ছাইদার রহমানের বাড়িতে আগুন লাগলে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরিবারের সদস্যরা দাবি করেন, পারিবারিক বিরোধের জেরে স্কুলশিক্ষিকা ও ছাইদার রহমানের সাবেক স্ত্রী কমেলা খাতুন আগুন লাগিয়েছেন। 

তবে কমেলা খাতুন অভিযোগ অস্বীকার করে বলেন, গত ৭ জুলাই তালাকের পর তিনি অন্যত্র ভাড়া বাসায় বসবাস করছেন। তাকে ফাঁসাতে তার সাবেক স্বামী পরিকল্পিতভাবে নিজ বাড়িতে আগুন দিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কমেলা খাতুন পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন। উক্ত ইউপি চেয়ারম্যান আবু বক্কর এ বিষয় কোন করতে জানি না।

স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: