যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় আবু সাঈদ (৩২) নামে এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ শে জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া (বাগুড়ী) জনসেবা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবু সাঈদ কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের পশ্চিম কোটা উত্তরপাড়া গ্রামের তাহাজ্জতের ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
স্থানীয়রা জানায়, আবু সাঈদ ভ্যানে যাত্রী নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে একটি দ্রুতগামী ট্র্যাক সাঈদের ভ্যানের পেছনে স্বজরে ধাক্কা দিলে সে ছটকে পড়ে গুরুতর আহত হয়। এবং ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা আবু সাঈদকে উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদকে মৃত্যু ঘোষণা করেন।
নাভারণ হাইওয়ে থানার (ওসি) গোপাল কুমার পাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোরের ডাককে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান- দুর্ঘটনা কবলিত ট্র্যাকটি জব্দ করা হয়েছে। এবং ট্র্যাকের চালক বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে আটক রয়েছে।