অর্থনীতি পুনরুদ্ধারে এডিপির গুরুত্ব তুলে ধরলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জানিয়েছেন, অর্থনীতিতে গতি ফিরিয়ে আনতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে

2026-07-22T19:29:47+00:00
2026-07-22T19:29:47+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
জাতীয়
অর্থনীতি পুনরুদ্ধারে এডিপির গুরুত্ব তুলে ধরলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:২৯ পিএম 
সংগৃহীত ছবি
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জানিয়েছেন, অর্থনীতিতে গতি ফিরিয়ে আনতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার । তিনি বলেছেন, এডিপির কার্যকর বাস্তবায়ন অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার (২২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ৩টি নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প রয়েছে।

ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, কয়েকটি প্রকল্পে অনিয়মের অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আইএমইডির সাম্প্রতিক প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের নীতিমালার খসড়া নিয়ে আলোচনা চলছে। এসব প্রক্রিয়া শেষ হলে প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সমন্বিত নির্দেশিকা প্রণয়ন করা হবে, যা ভবিষ্যতে উন্নয়ন প্রকল্পের স্বচ্ছ ও কার্যকর বাস্তবায়নে সহায়ক হবে।

নতুন সরকারের স্বল্প সময়ের মধ্যেও ইতিবাচক পরিবর্তনের চেষ্টা চলছে উল্লেখ করে সাকি বলেন, আইনি ও নীতিগত সংস্কার রাতারাতি সম্ভব নয়। তবে সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত করে একটি কার্যকর বাস্তবায়ন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্প ব্যয় নির্ধারণে ব্যবহৃত বিভিন্ন সংস্থার পৃথক রেট শিডিউল পর্যালোচনার উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত কমিটি ইতোমধ্যে একাধিক বৈঠক করেছে। খুব শিগগিরই সাধারণ ও বিশেষ কাজের জন্য নতুন রেট শিডিউল প্রণয়ন করা হবে, যাতে প্রকল্পের প্রাক্কলন আরও বাস্তবসম্মত ও স্বচ্ছ হয়।

প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার বিষয়ে তিনি বলেন, সময়ক্ষেপণের কারণে ব্যয় বৃদ্ধি ও অপচয় হয়। অতীতে সমন্বয়ের ঘাটতি, জবাবদিহির অভাব এবং দায়িত্বহীনতার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এসব সমস্যা কমিয়ে সময়মতো প্রকল্প বাস্তবায়নে সরকার গুরুত্ব দিচ্ছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: