ফেনীতে ডাকাতি ও অপহরণসহ ১৫ মামলার আসামি রুবেল গ্রেপ্তার

ফেনী জেলা সংবাদদাতা

সারাদেশ

ফেনীতে ডাকাতি ও অপহরণসহ ১৫ মামলার এজাহারনামীয় পলাতক আসামি এনামুল হক রুবেলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ফেনী শহরের

2026-07-22T17:08:22+00:00
2026-07-22T17:08:22+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
ফেনীতে ডাকাতি ও অপহরণসহ ১৫ মামলার আসামি রুবেল গ্রেপ্তার
ফেনী জেলা সংবাদদাতা
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:০৮ পিএম 
গ্রেপ্তার এনামুল হক রুবেল
ফেনীতে ডাকাতি ও অপহরণসহ ১৫ মামলার এজাহারনামীয় পলাতক আসামি এনামুল হক রুবেলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ফেনী শহরের ট্রাংক রোড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বুধবার (২২ জুলাই) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার এনামুল হক রুবেল ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামের মো. ওবায়দুল হক মেম্বারের ছেলে।

পুলিশের তথ্যমতে, রুবেল ছাগলনাইয়া থানার একাধিক মামলার এজাহারনামীয় পলাতক আসামি। মামলার তদন্ত কর্মকর্তা শাহিনুর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ২০০৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ছাগলনাইয়া ও পরশুরাম থানায় রুবেলের বিরুদ্ধে ডাকাতি ও অপহরণসহ মোট ১৫টি মামলা রয়েছে।

ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রুবেলকে আদালতে সোপর্দ করা হয়েছে। 


  বিষয়:   ফেনী  ডাকাতি-অপহরণ  আসামি  রুবেল গ্রেপ্তার 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: