ক্যারিয়ারে নতুন মোড়, ভিন্ন ভূমিকায় ফিরছেন তাহসান

বিনোদন ডেস্ক

বিনোদন

অভিনয় থেকে সাময়িক বিরতি এবং নতুন গান প্রকাশ না করার ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান

2026-07-22T16:31:52+00:00
2026-07-22T16:31:52+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
ক্যারিয়ারে নতুন মোড়, ভিন্ন ভূমিকায় ফিরছেন তাহসান
বিনোদন ডেস্ক
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৪:৩১ পিএম 
সংগৃহীত ছবি
অভিনয় থেকে সাময়িক বিরতি এবং নতুন গান প্রকাশ না করার ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তবে সেই বিরতির মধ্যেই এবার নতুন পরিচয়ে পর্দায় ফিরছেন তিনি। অভিনয় বা গান নয়, আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ‘ইউরোভিশন সং কনটেস্ট’-এর বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর সঞ্চালক হিসেবে দেখা যাবে এই তারকাকে।

বুধবার (২২ জুলাই) ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা প্রতিযোগিতার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরবেন। একই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে সঞ্চালক তাহসান খান এবং পাঁচ বিচারককে।

প্রতিযোগিতাটির বিচারকের দায়িত্বে থাকছেন দেশের সংগীতাঙ্গনের পাঁচ গুণী শিল্পী—ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন ও আঁখি আলমগীর।

বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম লাইভ সংগীত প্রতিযোগিতা ‘ইউরোভিশন সং কনটেস্ট’ ১৯৫৬ সাল থেকে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের (ইবিইউ) আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে। এবার প্রথমবারের মতো বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এর আঞ্চলিক সংস্করণ ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’-তে অংশ নিতে যাচ্ছে।

বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করতেই আয়োজন করা হয়েছে ‘ভয়েজ অব বাংলাদেশ’। প্রাথমিক বাছাই শেষে বর্তমানে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি।

নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস।

প্রতিযোগিতার বিভিন্ন পর্ব ও গ্র্যান্ড ফিনাল সম্প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং টেলিভিশন চ্যানেল এনটিভি।

এদিকে বিনোদন অঙ্গনের নতুন এই দায়িত্বের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন তাহসান খান। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর শুভেচ্ছাদূত হিসেবে সম্প্রতি তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গা তরুণদের সঙ্গে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, চ্যালেঞ্জ ও প্রত্যাশা নিয়ে মতবিনিময় করেন তিনি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: