বগুড়ায় পুকুরে ডুবে নিভে গেল ভাই-বোনসহ তিন শিশুর প্রাণ

অনলাইন ডেস্ক

সারাদেশ

বগুড়ার কাহালু উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের

2026-07-21T17:15:04+00:00
2026-07-21T17:17:49+00:00
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বগুড়ায় পুকুরে ডুবে নিভে গেল ভাই-বোনসহ তিন শিশুর প্রাণ
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:১৫ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ৫:১৭ পিএম
সংগৃহীত ছবি
বগুড়ার কাহালু উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামের একটি খাসপুকুরে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভালতা গুচ্ছগ্রামের ফারুক মণ্ডলের ছেলে ফাইম (৮), মেয়ে সুরাইয়া (৫) এবং একই গ্রামের আসাদুলের ছেলে জাকিরুল (৬)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে তিন শিশু বাড়ি থেকে বের হয়। পরে দুপুর ১টার দিকে স্থানীয় বাসিন্দা সালমা খাতুন খাসপুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ফাইম ও সুরাইয়া বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দা মিন্টু প্রামাণিক একই পুকুরে নেমে ফাইমের মরদেহ উদ্ধার করেন। পরে সুরাইয়ার সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে কাহালু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন শিশুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন শিশু গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। তাদের কারও সাঁতার জানা ছিল না। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: