চার মাসে হামে ও উপসর্গে শিশুর মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

ভোরের ডাক ডেস্ক

স্বাস্থ্য

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে

2026-07-21T16:30:09+00:00
2026-07-21T16:30:09+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
স্বাস্থ্য
চার মাসে হামে ও উপসর্গে শিশুর মৃত্যু ৮০০ ছুঁইছুঁই
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:৩০ পিএম 
সংগৃহীত ছবি
দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত চার মাসের বেশি সময়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৭ জনে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৬ জুন পর্যন্ত হামে ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা ছিল ৭০২। মাত্র ২৬ দিনের ব্যবধানে আরও ৯৫ শিশুর মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৮০০–এর কাছাকাছি পৌঁছেছে।

সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে সিলেট বিভাগে দুইজন, রাজশাহী বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছে।

একই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮ জন শিশু। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৩০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ৩৪ হাজার ১৫৬ শিশু। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ৭০৮ জনের।

এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২ হাজার ২৪৪ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮ হাজার ৪১১ জন।


  বিষয়:   হাম  শিশুমৃত্যু  স্বাস্থ্য অধিদপ্তর  হামের প্রাদুর্ভাব  শিশু আক্রান্ত  হাসপাতাল ভর্তি  বাংলাদেশ 


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: