হামের উপসর্গে ঝরল আরো ৫ শিশু প্রাণ

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

দেশজুড়ে হামের সংক্রমণ আরো উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে

2026-07-20T16:33:18+00:00
2026-07-20T18:05:44+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
স্বাস্থ্য
হামের উপসর্গে ঝরল আরো ৫ শিশু প্রাণ
অনলাইন ডেস্ক
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:৩৩ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ৬:০৫ পিএম
ফাইল ছবি
দেশজুড়ে হামের সংক্রমণ আরো উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ শিশুর শরীরে হামের লক্ষণ শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্য নিয়ে শঙ্কা আরো বেড়েছে।

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে শুধু সিলেট বিভাগেই ৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে হামের উপসর্গে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট ২ শিশুর মৃত্যু হয়েছে।   

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে হামের উপসর্গে ৬৯৮ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে। 

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৭ শিশুর হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এ সময়ে আরো ৯২২ শিশুর রোগটির উপসর্গ দেখা গেছে।    

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ১ লাখ ১৮ হাজার ৫৭০ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সে সঙ্গে এ সময়ে মোট ১৪ হাজার ৫৭৮ শিশুর হাম শনাক্ত হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১ হাজার ২৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯৭ হাজার ৫৩২ শিশু ছাড়পত্র পেয়েছেন।


  বিষয়:   হামের উপসর্গ  ঝরল আরো  ৫ শিশু প্রাণ 


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: