ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৫০

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

প্রতি বছর বর্ষাকাল শুরু হলে ডেঙ্গু পরিস্থিতি প্রকট হতে শুরু করে। এবাওচোখ রাঙাচ্ছে ডেঙ্গু।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও

2026-07-12T19:25:42+00:00
2026-07-12T19:25:42+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
স্বাস্থ্য
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৫০
অনলাইন ডেস্ক
রোববার, ১২ জুলাই, ২০২৬, ৭:২৫ পিএম 
প্রতীকী ছবি
প্রতি বছর বর্ষাকাল শুরু হলে ডেঙ্গু পরিস্থিতি প্রকট হতে শুরু করে। এবাও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৫০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে, আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮ হাজার ৩২৩ জন।

রবিবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৯৫ জন, খুলনায় ৭০, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৩, ঢাকা উত্তর সিটিতে ৪৪, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে ৩১ জন করে, ময়মনসিংহে ১৭, রাজশাহীতে ৪, সিলেটে ৪ এবং রংপুরে ১ জন রয়েছেন।

এদিকে, একই সময়ে ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তির বাড়ি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। চলতি বছরের ২৫ জন মৃত্যুর মধ্যে ১২ জন পুরুষ ও ১৩ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুন মাসে সর্বোচ্চ ১৩ জন মারা যান। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে এবং মে মাসে ১ জনের মৃত্যু হয়েছিল।

অধিদপ্তর আরও জানায়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮ হাজার ৩২৩ জনের মধ্যে ইতোমধ্যে ৭ হাজার ৫৭০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: