ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১

স্বাস্থ্য

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানির ধারা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

2026-07-08T18:15:55+00:00
2026-07-08T18:15:55+00:00
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
স্বাস্থ্য
ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:১৫ পিএম 
সংগৃহীত ছবি
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানির ধারা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরো ২৫১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ায় স্বাস্থ্য খাতে উদ্বেগ আরো বেড়েছে।

বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বরিশাল ও খুলনা বিভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন করে মারা গেছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২২ জন মারা গেছেন। এসময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭ হাজার ৫৫৭ জনের।

প্রসঙ্গত, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৬০ রোগী চিকিৎসাধীন আছেন।


  বিষয়:   ডেঙ্গুর প্রকোপ অব্যাহত  ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু 


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: