হামের উপসর্গে প্রাণ গেল আরো ৪ শিশুর, আক্রান্ত ৭৭৩

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

দেশজুড়ে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে

2026-07-18T20:25:04+00:00
2026-07-18T20:25:04+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
স্বাস্থ্য
হামের উপসর্গে প্রাণ গেল আরো ৪ শিশুর, আক্রান্ত ৭৭৩
অনলাইন ডেস্ক
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:২৫ পিএম 
সংগৃহীত ছবি
দেশজুড়ে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে তিনজনই সিলেট বিভাগের। একই সময়ে নতুন করে ৭৭৩ জন আক্রান্ত হওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ আরও বেড়েছে।

শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৯ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৪ হাজার ৩১৮ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ১৬ হাজার ৭১০ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। 

এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৬৮ জন ও আক্রান্ত ৬২ হাজার ৭৫ জন। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ের।


  বিষয়:   হামের উপসর্গ  প্রাণ গেল  ৪ শিশুর 


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: