হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৮৮

ভোরের ডাক ডেস্ক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় তিনজন এবং সিলেটে একজন মারা গেছেন।

2026-07-19T17:13:02+00:00
2026-07-19T17:13:02+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
স্বাস্থ্য
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৮৮
ভোরের ডাক ডেস্ক
রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৫:১৩ পিএম 
ফাইল ছবি। সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় তিনজন এবং সিলেটে একজন মারা গেছেন। তবে একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম এবং হামের উপসর্গে মোট ৭৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ৬৯৩ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৩১ জনে।

এ ছাড়া একই সময়ে ৯৩৮ জনকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জন।


  বিষয়:   হাম  স্বাস্থ্য অধিদপ্তর  হামের উপসর্গ  হাম শনাক্ত  মৃত্যু  বাংলাদেশ 


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: