ধামইরহাটে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা, নবাগত ইউএনওকে বরণ

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

সারাদেশ

নওগাঁর ধামইরহাট উপজেলায় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তীকে সংবর্ধনা এবং নবাগত ইউএনও কাজি তাহমিনা শারমিনকে বরণ করে নেওয়া

2026-07-20T14:26:29+00:00
2026-07-20T14:26:29+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
ধামইরহাটে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা, নবাগত ইউএনওকে বরণ
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২:২৬ পিএম 
ছবি ভোরের ডাক
নওগাঁর ধামইরহাট উপজেলায় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তীকে সংবর্ধনা এবং নবাগত ইউএনও কাজি তাহমিনা শারমিনকে বরণ করে নেওয়া হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টায় উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি বিদায়ী ইউএনও প্রশান্ত চক্রবর্তীর হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাঁর কর্মজীবনের সফলতা কামনা করেন। একই সঙ্গে নবাগত ইউএনও কাজি তাহমিনা শারমিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব পালনে আন্তরিকতা, সাফল্য ও জনসেবামুখী কর্মকাণ্ডের জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও প্রশান্ত চক্রবর্তীর দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও প্রশাসনিক সেবার প্রশংসা করেন। পাশাপাশি নবাগত ইউএনও কাজি তাহমিনা শারমিনের নেতৃত্বে উপজেলার উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: