নরসিংদীতে পানিতে ডুবে নিখোঁজ শিক্ষার্থীর দুইদিন পর মরদেহ উদ্ধার

নরসিংদী সংবাদদাতা

সারাদেশ

নরসিংদীর রায়পুরায় মামাবাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুইদিন পর দীপু সরকার (১৭) নামে এক শিক্ষার্থীর

2026-07-20T13:16:29+00:00
2026-07-20T13:16:29+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
নরসিংদীতে পানিতে ডুবে নিখোঁজ শিক্ষার্থীর দুইদিন পর মরদেহ উদ্ধার
নরসিংদী সংবাদদাতা
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১:১৬ পিএম 
ফাইল ছবি
নরসিংদীর রায়পুরায় মামাবাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুইদিন পর দীপু সরকার (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার মনিপুরা ঘাট সংলগ্ন একটি ইটভাটার পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দীপু সরকার উপজেলার চান্দেকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার হান্নান সরকারের ছেলে। তিনি স্থানীয় আলহেরা আইডিয়াল একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীপু তার মামাবাড়ি উপজেলার হাইরমারা ইউনিয়নের মামুদপুর গ্রামে বেড়াতে এসেছিল। শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তিনজন সমবয়সী কিশোরের সঙ্গে মনিপুরা ঘাটে মেঘনা নদীতে গোসল ও সাঁতার কাটতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে।

পরে সঙ্গে থাকা অন্য কিশোররা বিষয়টি স্থানীয়দের জানালে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কিশোরগঞ্জের ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও দীপুর সন্ধান না পাওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করে তারা ফিরে যায়।

এরপর সোমবার সকালে স্থানীয়রা মনিপুরা ঘাট সংলগ্ন একটি ইটভাটার পাশে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দীপু সরকারের বলে শনাক্ত করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

উল্লেখ যে, উপজেলা সাম্প্রতিক সময়ে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার এই উপজেলায় ৪ জন মাদ্রসা ছাত্রী এবং শুক্রবার আরও দুই শিশু কন্যা পানিতে ডুবে মারা যায়। একের পর এক এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।


  বিষয়:   নরসিংদী  শিক্ষার্থী  মরদেহ উদ্ধার  পানিতে ডুবে মৃত্যু 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: