কালাইয়ে ডেকে নিয়ে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যা

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা

সারাদেশ

জয়পুরহাটের কালাইয়ে আব্দুল হান্নান (৪২) নামের এক ব্যক্তিকে মাঠের মধ্যে ডেকে নিয়ে নৃশংসভাবে নির্যাতন ও মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ

2026-07-21T18:15:39+00:00
2026-07-21T18:15:39+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
কালাইয়ে ডেকে নিয়ে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যা
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:১৫ পিএম 
সংগৃহীত ছবি
জয়পুরহাটের কালাইয়ে আব্দুল হান্নান (৪২) নামের এক ব্যক্তিকে মাঠের মধ্যে ডেকে নিয়ে নৃশংসভাবে নির্যাতন ও মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার মাত্রাই ইউনিয়নের শাইলগুন গ্রামের মশপুকরা ব্রিজ এলাকায় রবিবার (২০ জুলাই) দিবাগত রাত ২টার দিকে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার (২১ জুলাই) নিহতের ছেলে বাদী হয়ে কালাই থানায় হত্যা মামলা দায়ের করলে তহিদুল ইসলাম (৪০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে মাত্রাই বাজার থেকে নিজ বাসায় ফিরছিলেন আব্দুল হান্নান। পথে ওঁৎ পেতে থাকা আসামিরা তার গতি রোধ করে এবং কৌশলে রাস্তার পাশের একটি মাঠে ডেকে নিয়ে যায়। 

একপর্যায়ে সেখানে হান্নানের হাত-পা বেঁধে তার অণ্ডকোষে রশি দিয়ে চেপে ধরে পৈশাচিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের চরম পর্যায়ে তাকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিতে মুখে বিষ (পয়জন) ঢেলে দিয়ে পালিয়ে যায় খুনিরা ।

এদিকে ঘটনাটি জানাজানি হলে হান্নানের ছেলে আজাদুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি তার বাবাকে মাঠের ভেতর মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে নিজের অটোরিকশায় করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করেন ।

হত্যাকাণ্ডের এই ঘটনায় মঙ্গলবার নিহতের ছেলে আজাদুল ইসলাম বাদী হয়ে কালাই থানায় ৬ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি তহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মামলার পর প্রধান আসামিদের একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে । ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।



  বিষয়:   কালাই  নির্যাতন  হত্যা 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: