জামায়াত এমপি নজরুলের সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’র বয়সের ব্যবধান ৫৭ বছর

অনলাইন ডেস্ক

সারাদেশ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল হওয়া ব্যক্তিগত ভিডিও নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা

2026-07-21T17:54:08+00:00
2026-07-21T17:56:14+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
জামায়াত এমপি নজরুলের সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’র বয়সের ব্যবধান ৫৭ বছর
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:৫৪ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ৫:৫৬ পিএম
সংগৃহীত ছবি
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও  বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল হওয়া ব্যক্তিগত ভিডিও নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যেই আলোচনায় এসেছে তার দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের সঙ্গে বয়সের ব্যবধান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কাবিননামার তথ্য অনুযায়ী, গাজী নজরুল ইসলামের জন্ম ২১ মে ১৯৫১ এবং মরিয়ম খাতুনের জন্ম ২২ মে ২০০৮। ওই তথ্য সঠিক হলে তাদের বয়সের ব্যবধান দাঁড়ায় ৫৭ বছর।

এর আগে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পরে গাজী নজরুল ইসলাম ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, ভিডিওতে দেখা যাওয়া নারী তার দ্বিতীয় স্ত্রী এবং তাদের বিয়ে পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মরিয়ম খাতুনের একটি বায়োডাটাও ছড়িয়ে পড়েছে। ওই বায়োডাটায় গত ২২ জুন তারিখে গাজী নজরুল ইসলামের স্বাক্ষরের সঙ্গে ‘জোর সুপারিশ করছি’ লেখা রয়েছে। একই বায়োডাটায় মরিয়ম খাতুনের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এ তথ্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রশ্ন উঠেছে। বিশেষ করে, গাজী নজরুল ইসলাম যে দাবি করেছেন ১৭ জুন তাদের বিয়ে হয়েছে, সেই দাবি এবং ২২ জুনের বায়োডাটায় বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ থাকার মধ্যে অসঙ্গতি রয়েছে কি না—তা নিয়ে আলোচনা চলছে।

তবে বায়োডাটাটি আসল কি না কিংবা এতে থাকা তথ্য সম্পর্কে গাজী নজরুল ইসলাম বা সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।


  বিষয়:   গাজী নজরুল ইসলাম  মরিয়ম খাতুন  ভাইরাল ভিডিও  দ্বিতীয় স্ত্রী  বয়সের ব্যবধান  বায়োডাটা  সাতক্ষীরা-৪ 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: