বাড়ি থেকে বেড়িয়ে আর ফেরা হলো না ভাই-বোনসহ ৩ শিশুর

অনলাইন ডেস্ক

সারাদেশ

বগুড়ার কাহালু উপজেলায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার মুরইল ইউনিয়নের

2026-07-21T17:46:56+00:00
2026-07-21T17:47:12+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
বাড়ি থেকে বেড়িয়ে আর ফেরা হলো না ভাই-বোনসহ ৩ শিশুর
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:৪৬ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ৫:৪৭ পিএম
সংগৃহীত ছবি
বগুড়ার কাহালু উপজেলায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো—ভালতা গুচ্ছ গ্রামের আসাদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৯) এবং ফারুক মণ্ডলের ছেলে ফাহিম (৮) ও মেয়ে সুরাইয়া (৫)।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে তিন শিশু বাড়ি থেকে বের হয়। দুপুর পর্যন্ত তারা ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

দুপুর ১টার দিকে স্থানীয় বাসিন্দা সালমা খাতুন পুকুরে জাকিরুল ইসলামের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে অপর দুই শিশু ফাহিম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে স্থানীয়রা পুকুরে তল্লাশি চালান। একপর্যায়ে মিন্টু প্রামাণিক পানিতে নেমে ফাহিমের মরদেহ উদ্ধার করেন। পরে সুরাইয়াকে খুঁজে না পেয়ে কাহালু ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন।

একসঙ্গে তিন শিশুর মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাহালু থানার ওসি শফিকুল ইসলাম তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


  বিষয়:   গুড়া  কাহালু  পুকুরে ডুবে মৃত্যু  তিন শিশু  মুরইল ইউনিয়ন  ফায়ার সার্ভিস  দুর্ঘটনা 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: