চকরিয়ায় ১৭ ভিক্ষুক পেলেন পুনর্বাসন সহায়তা

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

সারাদেশ

কক্সবাজারের চকরিয়ায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ১৭ জনকে স্বাবলম্বী করে তুলতে পুনর্বাসন সামগ্রী ও নগদ সহায়তা দিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়। সরকারের 'ভিক্ষাবৃত্তিতে

2026-07-21T16:22:55+00:00
2026-07-21T16:22:55+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
চকরিয়ায় ১৭ ভিক্ষুক পেলেন পুনর্বাসন সহায়তা
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:২২ পিএম 
ছবি ভোরের ডাক
কক্সবাজারের চকরিয়ায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ১৭ জনকে স্বাবলম্বী করে তুলতে পুনর্বাসন সামগ্রী ও নগদ সহায়তা দিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়। সরকারের 'ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থান' কর্মসূচির আওতায় মোট ৩ লাখ ৩৫ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে পুনর্বাসন সহায়তা তুলে দেন চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলী জানান, অনুদানের অর্থে উপকারভোগীদের জন্য ক্ষুদ্র ব্যবসার পণ্যসামগ্রী, মুদি দোকানের মালামাল, ছাগল ও সেলাই মেশিনের ব্যবস্থা করা হয়েছে। এসব সহায়তার মাধ্যমে তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে আত্মকর্মসংস্থানে যুক্ত হয়ে সম্মানজনক জীবিকা গড়ে তুলতে পারবেন।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে আত্মনির্ভরশীল করে তোলাই সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি উপকারভোগীদের পুনর্বাসন সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করে স্থায়ী কর্মসংস্থান গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: