দেবের ‘দাদাগিরি’ মঞ্চে অহনা দত্ত, নাচে পূরণ হলো বহুদিনের স্বপ্ন

বিনোদন ডেস্ক

বিনোদন

টালিউড সুপারস্টার দেবের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার স্বপ্ন অবশেষে পূরণ হলো ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্তের। জি বাংলার জনপ্রিয়

2026-07-19T19:36:45+00:00
2026-07-19T19:36:45+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
বিনোদন
দেবের ‘দাদাগিরি’ মঞ্চে অহনা দত্ত, নাচে পূরণ হলো বহুদিনের স্বপ্ন
বিনোদন ডেস্ক
রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৭:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
টালিউড সুপারস্টার দেবের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার স্বপ্ন অবশেষে পূরণ হলো ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্তের। জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’-তে প্রতিযোগী হিসেবে এসে দেবের সঙ্গে নাচে মাতেন তিনি। বিশেষ এই মুহূর্তের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী।

জি বাংলার নতুন মৌসুমের ‘দাদাগিরি’-তে এবার সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অভিনেতা দেব (দীপক অধিকারী)। অনুষ্ঠানের শুরু থেকেই তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ‘সবার দাদা একজনই, তিনি সৌরভ গাঙ্গুলি’— তবু নিজের স্বতঃস্ফূর্ত উপস্থাপনায় দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি।

সম্প্রতি সম্প্রচারিত একটি পর্বে প্রতিযোগী হিসেবে হাজির হন অহনা দত্ত। অনুষ্ঠানে দেব ও শুভশ্রী গাঙ্গুলী অভিনীত ‘রোমিও’ সিনেমার জনপ্রিয় গান ‘ঘুম ঘুম এই চোখে’-এর তালে দেবের সঙ্গে নাচতে দেখা যায় তাঁকে। বহুদিনের ইচ্ছা পূরণ হওয়ায় আনন্দ প্রকাশ করেন অহনা। এ সময় মঞ্চে আরও কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীও উপস্থিত ছিলেন।

অহনার এই বিশেষ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তাঁর স্বামী দীপঙ্কর। ভিডিওটি প্রকাশের পর ভক্তদের কাছ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে।

উল্লেখ্য, বর্তমানে মাতৃত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি অভিনয় চালিয়ে যাচ্ছেন অহনা দত্ত। এই মুহূর্তে তিনি অভিনয় করছেন ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে, যেখানে তাঁকে একটি নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে। ছোটপর্দায় ব্যস্ত থাকলেও দেবের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার সুযোগকে তিনি নিজের অভিনয়জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে দেখছেন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: