কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন কাজল

বিনোদন ডেস্ক

বিনোদন

যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’-এর আইটেম গান ‘তবাহি’ প্রকাশের পর থেকেই আলোচনায় রয়েছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। গানে যশ ও

2026-07-20T16:02:37+00:00
2026-07-20T16:02:37+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
বিনোদন
কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন কাজল
বিনোদন ডেস্ক
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:০২ পিএম 
ক্লোলাজ ছবি
যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’-এর আইটেম গান ‘তবাহি’ প্রকাশের পর থেকেই আলোচনায় রয়েছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। গানে যশ ও কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক, যার বড় অংশের সমালোচনা ঘিরে রয়েছে কিয়ারাকে।

অনেক নেটিজেন প্রশ্ন তুলেছেন, একজন বিবাহিত অভিনেত্রী হিসেবে কিয়ারার এমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়ে। কেউ কেউ আবার সিনেমাটির বিরুদ্ধে ‘নারীবিদ্বেষী’ দৃষ্টিভঙ্গির অভিযোগও তুলেছেন।

এবার এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। তার ভাষ্য, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন কি না, সেটি সম্পূর্ণ একজন শিল্পীর ব্যক্তিগত সিদ্ধান্ত।

কাজল বলেন, একজন অভিনেতা কোন ধরনের চরিত্র বা দৃশ্যে অভিনয় করবেন, সেই সিদ্ধান্ত তার নিজের হওয়া উচিত এবং সেটি ভেতর থেকে আসা প্রয়োজন।

নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য কিংবা বিকিনি পরার মতো পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এ কারণে ক্যারিয়ারে বেশ কয়েকটি বড় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন।

তবে মা হওয়ার পর সিনেমা নির্বাচনের ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গিতে কিছু পরিবর্তন এসেছে বলেও জানান এই অভিনেত্রী। একই সঙ্গে তিনি বলেন, একজন শিল্পী পর্দায় কী ধরনের দৃশ্যে অভিনয় করবেন, সেটি তার নিজস্ব সীমারেখা ও ব্যক্তিগত পছন্দের বিষয়।

২০০৪ সালে ‘কিউ! হো গায়া না...’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন কাজল আগরওয়াল। ছোট চরিত্র দিয়ে যাত্রা শুরু করলেও পরে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার অভিনীত ‘চান্দামামা’, ‘মাগাধীরা’সহ একাধিক সিনেমা দর্শকপ্রিয়তা অর্জন করেছে।


  বিষয়:   কিয়ারা আদভানি  কাজল আগরওয়াল  টক্সিক  যশ  তবাহি  বলিউড 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: