মেসির পাশে অমিতাভ, বললেন ‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’

বিনোদন ডেস্ক

বিনোদন

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর লিওনেল মেসির উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের

2026-07-20T15:33:11+00:00
2026-07-20T15:34:18+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
মেসির পাশে অমিতাভ, বললেন ‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’
বিনোদন ডেস্ক
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৩:৩৩ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ৩:৩৪ পিএম
সংগৃহীত ছবি
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর লিওনেল মেসির উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের কাছে হারের পর মেসির হতাশা ও চোখের জল নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন এই বর্ষীয়ান অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘খেলা শেষ, স্পেন চ্যাম্পিয়ন আর মেসি হেরে গেল। আবেগের অশ্রু, দুঃখজনক। তবে প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে।’

অমিতাভ বচ্চন মেসিকে ফুটবলপ্রেমীদের ভালোবাসা ও সমর্থন গ্রহণ করে শান্ত থাকার পরামর্শ দেন। তার মতে, একটি পরাজয় কোনো কিংবদন্তির অর্জনকে মুছে দিতে পারে না।

ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল গোল করতে পারেনি। পরে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে স্পেনের বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

এই গোলেই আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। অন্যদিকে ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পায় স্পেন এবং ঘরে তোলে দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। কান্নাভেজা চোখে তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। ভবিষ্যতে কোচের দায়িত্বে থাকবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় প্রয়োজন বলেও জানান তিনি।

টানা দ্বিতীয়বার দেশকে বিশ্বকাপ জেতানোর খুব কাছে গিয়েও ব্যর্থ হওয়া স্কালোনি ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, সমর্থক ও খেলোয়াড়দের ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি বলেন, ফুটবলাররা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করেছেন।


  বিষয়:   লিওনেল মেসি  অমিতাভ বচ্চন  আর্জেন্টিনা  বিশ্বকাপ ফাইনাল  স্পেন  স্কালোনি 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: