পরীমনির বিয়ের স্বপ্ন ভেঙে দিল আর্জেন্টিনা!

বিনোদন

স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের সঙ্গে আপাতত থেমে গেল চিত্রনায়িকা পরীমনির আলোচিত ‘বিয়ের পরিকল্পনা’। প্রিয় দলের ১-০ গোলের হারের

2026-07-20T15:18:59+00:00
2026-07-20T17:51:07+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
বিনোদন
পরীমনির বিয়ের স্বপ্ন ভেঙে দিল আর্জেন্টিনা!
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৩:১৮ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ৫:৫১ পিএম
ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া।
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের সঙ্গে আপাতত থেমে গেল চিত্রনায়িকা পরীমনির আলোচিত ‘বিয়ের পরিকল্পনা’। প্রিয় দলের ১-০ গোলের হারের পর মজার ছলে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী।

ফাইনাল শেষে সামাজিক মাধ্যমে পরীমনি লেখেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’ 

তার এই পোস্টে ব্যাপক সাড়া পড়েছে। এখন পর্যন্ত ৫৬ হাজারের বেশি প্রতিক্রিয়া পাওয়া গেলেও মন্তব্যের অপশন বন্ধ রাখা হয়েছে। পোস্টটি এরই মধ্যে অনেকেই শেয়ার করেছেন।

এ বিষয়ে পরীমনি বলেন, ফাইনালের মধ্য দিয়েই যেন বিয়ের আগের সব হিসাব বদলে গেল। আর্জেন্টিনার হার তাকে কষ্ট দিয়েছে, কারণ দলটির সঙ্গে তার আবেগ ও ভালোবাসা জড়িয়ে আছে।

তিনি বলেন, ‘হার মানেই শেষ নয়, নতুনভাবে শুরু করাও। ভালোবাসার আর্জেন্টিনা, তোমাদের জন্য অপেক্ষা থাকবে পরের বিশ্বকাপ পর্যন্ত। নিশ্চয়ই তোমরা আরও শক্তিশালী হয়ে ফিরবে। আর মেসি তো একটা মায়া, তার জন্য মন থেকে ভালোবাসা।’

বিশ্বকাপজুড়েই আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন পরীমনি। দলের প্রতিটি জয় উদযাপন করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো আর্জেন্টিনার জার্সি পরে ভিডিও দিয়েছেন, আবার কখনো লিওনেল মেসির প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন।

এর আগে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে দেওয়া এক ফেসবুক পোস্টে পরীমনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ মজার ছলে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েক লাখ প্রতিক্রিয়া ও অসংখ্য শেয়ারের মাধ্যমে বিষয়টি আলোচনায় আসে।

পরে নিজের সেই ঘোষণার বিষয়ে পরীমনি জানিয়েছিলেন, তিনি বিষয়টি এতটা আলোচনায় আসবে ভাবেননি। তার ভাষ্য, ঘোষণা দিয়ে বিয়ের কথা বলায় অনেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে নিয়েছেন এবং নানা ধরনের প্রস্তাবও আসতে শুরু করেছে।

বিয়ে প্রসঙ্গে আরেকটি বিষয় উল্লেখ করে তিনি বলেন, বিয়ের জন্য একজন অভিভাবকের প্রয়োজন। বর্তমানে সেই দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই বলেও জানান তিনি।

শেষ পর্যন্ত আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্ন যেমন পূরণ হয়নি, তেমনি আপাতত বাস্তব হচ্ছে না পরীমনির সেই মজার বিয়ের ঘোষণা। আর্জেন্টিনার হার নিয়ে তার আক্ষেপেই ফুটে উঠেছে প্রিয় দলের প্রতি ভালোবাসা।


  বিষয়:   পরীমনি  আর্জেন্টিনা  বিশ্বকাপ ফাইনাল  লিওনেল মেসি  বিয়ের ঘোষণা  বিনোদন খবর 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: