শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন করায় একজনের ৬ মাসের কারাদণ্ড

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

সারাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে অলি মিয়া (২৭)

2026-07-18T20:50:34+00:00
2026-07-18T20:50:34+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন করায় একজনের ৬ মাসের কারাদণ্ড
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:৫০ পিএম 
ছবি: ভোরের ডাক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে অলি মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ভুরভুরিয়া ছড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত অলি মিয়া শ্রীমঙ্গল পৌরসভার জালালিয়া রোড এলাকার আব্দুল করিমের ছেলে।

জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল ৪৬ বিজিবি কার্যালয় সংলগ্ন বধ্যভূমি এলাকার ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, ৪৬ বিজিবি এবং শ্রীমঙ্গল থানা পুলিশের যৌথ অভিযানে অলি মিয়াকে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অলি মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন।

অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনায় শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল এবং মেজর মাহবুবুল হকের নেতৃত্বে ৪৬ বিজিবির একটি বিশেষ টিম সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি সম্পদের অপব্যবহার রোধে জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


  বিষয়:   মৌলভীবাজার  অবৈধভাবে বালু-মাটি উত্তোলন  উপজেলা প্রশাসন  কারাদণ্ড 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: