আর্জেন্টিনার হুঙ্কার, ‘আমরা থামছি না’

ক্রীড়া ডেস্ক

খেলা

আটলান্টায় সেই নাটকীয় প্রত্যাবর্তনে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এক রুদ্ধশ্বাস রূপকথার জন্ম দেয়। দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠে আত্মবিশ্বাসে টগবগ

2026-07-17T21:13:06+00:00
2026-07-17T21:13:06+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
খেলা
আর্জেন্টিনার হুঙ্কার, ‘আমরা থামছি না’
ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:১৩ পিএম 
সংগৃহীত ছবি
আটলান্টায় সেই নাটকীয় প্রত্যাবর্তনে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এক রুদ্ধশ্বাস রূপকথার জন্ম দেয়। দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠে আত্মবিশ্বাসে টগবগ করছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে স্পেনের বিপক্ষে মহারণের আগে সামাজিক মাধ্যমে দৃঢ় বার্তা দিয়েছে আলবিসেলেস্তেরা— ‘আমরা থামছি না।’

আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। 

ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় সেমিফাইনালে পিছিয়ে থেকেও ২-১ গোলের জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল। প্রথমার্ধে গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। পরে ইনজুরি সময়ে লাউতারো মার্টিনেজের জয়সূচক গোলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা।

ফাইনাল সামনে রেখে অনুশীলনে নেমেছে আলবিসেলেস্তেরা। সেই অনুশীলনের ছবি প্রকাশ করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ক্যাপশনে লিখেছে, ‘আবারও কাজে ফেরা! আমরা থামছি না। লড়াই চলবে বন্ধুরা। চলো, আর মাত্র একটি ছোট পদক্ষেপ বাকি।’

অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর লা রোজা। ফলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ সেরা স্পেনের লড়াইয়ে জমে উঠতে যাচ্ছে এবারের বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: