বিশ্বকাপে নতুন ইতিহাস, চ্যাম্পিয়নদের দেবে বিশেষ রিং

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপজয়ীদের সম্মান জানাতে নতুন এক ঐতিহ্যের সূচনা করতে যাচ্ছে ফিফা। ট্রফি ও পদকের পাশাপাশি এবার থেকে বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ও

2026-07-17T14:40:35+00:00
2026-07-17T14:41:38+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপে নতুন ইতিহাস, চ্যাম্পিয়নদের দেবে বিশেষ রিং
ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২:৪০ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৬ ২:৪১ পিএম
ট্রফি ও মেডেলের পাশাপাশি এবার বিশ্বজয়ীদের আঙুলে শোভা পাবে হিরে-জহরত খচিত চ্যাম্পিয়নশিপ রিং। ছবি: সংগৃহীত
বিশ্বকাপজয়ীদের সম্মান জানাতে নতুন এক ঐতিহ্যের সূচনা করতে যাচ্ছে ফিফা। ট্রফি ও পদকের পাশাপাশি এবার থেকে বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের দেওয়া হবে বিশেষভাবে তৈরি ‘চ্যাম্পিয়নশিপ রিং’। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকেই প্রথমবারের মতো চালু হচ্ছে এই উদ্যোগ।

ফিফা জানিয়েছে, টুর্নামেন্টের বিজয়ী দেশকে ইতিহাসে প্রথমবারের মতো বিশেষভাবে নকশা করা একটি চ্যাম্পিয়নশিপ রিং দেওয়া হবে। সংস্থাটির ভাষ্য, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া সংস্কৃতিকে বৈশ্বিক ফুটবলে যুক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বকাপ জয়ের মতো অসাধারণ অর্জনের স্মারক হিসেবে এই রিং আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

যুক্তরাষ্ট্রের পেশাদার ক্রীড়া লিগ—এনবিএ (বাস্কেটবল), এমএলবি (বেসবল) ও এনএফএল (আমেরিকান ফুটবল)—এ বহু বছর ধরেই চ্যাম্পিয়ন দলকে স্মারক রিং দেওয়ার প্রচলন রয়েছে। ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সেই ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়েছে ফিফা।

ফিফার তথ্য অনুযায়ী, রিংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি, অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দেশের পরিচয় বহনকারী বিশেষ নকশা।

এই বিশ্বকাপ উপলক্ষে মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি রিং দেওয়া হবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের। ফাইনাল শেষে মাঠেই অধিনায়ক ও প্রধান কোচকে একটি করে অস্থায়ী রিং পরিয়ে দেওয়া হবে। পরে খেলোয়াড় ও স্টাফদের হাতের মাপ অনুযায়ী পৃথকভাবে তৈরি রিং আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।

অবশিষ্ট ১ হাজার ৯৯৬টি রিং বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকদের জন্য বিক্রি করা হবে। প্রতিটি রিংয়ে থাকবে স্বতন্ত্র সিরিয়াল নম্বর এবং সত্যতা নিশ্চিত করার জন্য বিশেষ প্রমাণপত্র।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: